আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আযারবাইজানের রাজধানী বাকুতে অবস্থিত তুরস্কের দূতাবাসের ধর্মীয় সেবা বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপ-মহাপরিচালক রজব শুকরি বালকান, বাকুতে তুরস্ক দূতাবাসের ধর্মীয় পরামর্শদাতা এহসান আচিক, স্বেচ্ছাসেবক ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
শুকরি বালকান বলেন: “রমজান মাসে এই ফাউন্ডেশন বিশ্বের সকল দুর্গম ও অভাবী অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করে। এবার ৮৬টি স্থানে ২ লাখ ২৮ হাজারের বেশি খাদ্য প্যাকেট বিতরণের পরিকল্পনা রয়েছে।”
তিনি যোগ করেন: “রমজান ভ্রাতৃত্ব, সহানুভূতি ও রহমতের মাস। আমরা খয়রাতকারীদের আমানত অভাবীদের কাছে পৌঁছে দেওয়ার সেতু হিসেবে কাজ করি।”
Your Comment